কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শি জিনপিং ও বাইডেনের বৈঠক আজ

দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : এএফপি
দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে তিনি দেশটিতে সফরে গেছেন। দীর্ঘ ছয় বছর পর তিনি দেশটিতে সফরে গিয়েছেন। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বুধবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, এ সফরে বুধবার স্থানীয় সময় সকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিবেন।

এর আগে গত রোববার ( ১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে তার দেশের সামরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। দুই দেশের প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠকের আগে এই তথ্য জানালেন তিনি।

ওই সময়ে জানানো হয়, আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসবেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটা তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সুলিভান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন দুই দেশের মিলিটারি টু মিলিটারি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেননা তিনি মনে করেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন। আমাদের যোগাযোগের পথ খোলা রাখা দরকার যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষিদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন। এরপর চলতি বছরের গোয়েন্দা ‍বেলুনকাণ্ডে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X