কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

পন্টুন থেকে নৌযান সরিয়ে নেওয়ার নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঘূর্ণিঝড় মিধিলির কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় টার্মিনাল (পন্টুন) থেকে নৌ-যানসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১৭ নভেম্বর) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. আবু ছালেহ কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। এটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে অভ্যন্তরীণ নৌ-পথ উত্তাল রয়েছে। দুপুরের পর ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব স্বল্পতম সময়ে সতর্ক সংকেত বৃদ্ধি পেয়ে উপকূলীয় নৌ-পথসহ অভ্যন্তরীণ নৌপথ আরও বেশি উত্তাল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সে জন্য বিআইডব্লিউটিএর স্থাপনার ক্ষয়ক্ষতি এড়ানোর স্বার্থে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ প্রতিটি নদী বন্দর টার্মিনাল থেকে নৌ-যানসমূহকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া প্রয়োজন।

এ অবস্থায় নৌ-যানসমূহকে কর্তৃপক্ষের প্রতিটি অভ্যন্তরীণ নদীবন্দর টার্মিনাল, গ্যাংওয়ে, পন্টুন থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়া কোনো সংস্থা বা সমিতিভুক্ত কোনো নৌ-যান দ্বারা কর্তৃপক্ষের স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হলে সংশ্লিষ্ট মালিক বা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়সহ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ঘূর্ণিঝড় মিধিলির কারণে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X