মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

ঘাটে বেঁধে রাখা হয়েছে নৌযান। ছবি : কালবেলা
ঘাটে বেঁধে রাখা হয়েছে নৌযান। ছবি : কালবেলা

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে সুন্দরবনের করমজলসহ কাছাকাছি স্পটগুলোতে যেতে শুরু করেছে পর্যটকরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে নৌযান মালিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানির প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন নৌযান মালিকরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে ডিজি শিপিংয়ে কর্মকর্তারা নৌযান মালিকদের পূর্ব থেকে নোটিশ ছাড়া কোনো অভিযান পরিচালনা ও হয়রানি করবে না বলে আশ্বস্ত করেন স্থানীয় প্রশাসন। যার ফলে নৌযান মালিকরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া গত রোববার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের ওপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযান মালিকরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয় এবং এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছিল।

তিনি আরও বলেন, পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোনো ধরনের হয়রানি করবে না ডিজি শিপিং—স্থানীয় প্রশাসনের এমন আশ্বাসে মঙ্গলবার রাত ৯টা নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X