মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাঁকা রাস্তায় প্রতিযোগিতায় নামলে আইনি ব্যবস্থা : পুলিশ কমিশনার

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে ঢাকার রাস্তা মোটামুটি ফাঁকা থাকে। এ অবস্থায় ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে প্রতিযোগিতায় নামলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। ঈদের কারণে ঢাকা ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগে বিভিন্ন সড়কে মোটরসাইকেল বা কার রে‌সিং হয়ে থাকে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের সতর্কতার কারণে গত ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারও আমরা পূর্ণ নিরাপত্তা দিতে পারব। আমাদের টহল পুলিশ থাকবে সার্বক্ষ‌ণিক।

পুলিশ কমিশনার বলেন, ফাঁকা রাস্তায় ব্যারিকেড দিয়ে রেস করায় নিরুৎসাহিত করা হবে। তারপরও সবাইকে সতর্ক কর‌ছি, আপনারা এ ধরনের রেস করবেন না।

যাত্রাপথে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মলম পা‌র্টি ও অজ্ঞান পা‌র্টিসহ এ ধরনের অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। এই কয়দিনে ছয় শতাধিক পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঈদে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে খন্দকার গোলাম ফারুক জানান, অভিযোগ পেলেই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X