কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই সরকারি কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন

শুনানিতে অসত্য বক্তব্য দেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন। গ্রাফিক্স : কালবেলা
শুনানিতে অসত্য বক্তব্য দেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন। গ্রাফিক্স : কালবেলা

তথ্য কমিশনের শুনানিতে অসত্য বক্তব্য দেওয়ায় সাভার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিবি সার্কেলের রাজস্ব কর্মকর্তা এবং আংশিক তথ্য সরবরাহ করায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।

বুধবার (২৯ নভেম্বর) তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এই আদেশ দেন।

সাভার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিবি সার্কেলের রাজস্ব কর্মকর্তা শুনানিতে জানান, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্য প্রদানে নিষেধ করায় তথ্য সরবরাহ করতে পারেননি। তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্য প্রদানের ব্যাপারে এমন কোনো নির্দেশনা দেননি।

অপরদিকে আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহযোগ্য হওয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তথ্য অধিকার আইন-২০০৯ এর ৭ ধারার অজুহাতে আংশিক তথ্য প্রদান করেছেন। তথ্য কমিশনে শুনানিতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের সতর্ক করা হয় এবং রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

তথ্য কমিশনে বুধবার (২৯ নভেম্বর) দুটি অভিযোগের শুনানি করে নিষ্পত্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X