কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা এম. আজিজুর রহমান আর নেই

এম. আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
এম. আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা ও সম্পাদনা পর্ষদের সভাপতি সাবেক সচিব ও দেশের প্রথম প্রধান তথ্য কমিশনার এম. আজিজুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এম. আজিজুর রহমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে যুগ্ম সচিব আহসানুল আজিজ পলক।

তিনি বলেন, গত প্রায় একমাস ধরে বাবা ডান পায়ে ব্যথায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নেওয়ায় এখন অনেকটা সেরেও উঠেছিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ তার খারাপ লাগছিল। তাতক্ষণিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগে এম. আজিজুর রহমান দীর্ঘদিন ধরে আম্বালা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি রবীন্দ্র একাডেমির সভাপতিও ছিলেন।

এম. আজিজুর রহমান ১৯৪৩ সালের ১০ই জানুয়ারি মাদারীপুর জেলায় জম্নগ্রহণ করেন। তিনি আজিজুর রহমান আজিজ নামে দীর্ঘদিন ধরে কবিতা, উপন্যাস, গান ও সাহিত্যের অন্যান্য অঙ্গনে অব্যাহতভাবে অবদান রেখেছেন।

শৈশবে কবিতা ও ছড়া লেখা দিয়ে তার লেখালেখির যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, গান রচনা করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আত্মপ্রকাশ করেছেন।

পেশাগত জীবনে তিনি জনপ্রশাসনের একজন সদস্য ছিলেন। এবং ২০০১ সালে সচিবের পদ থেকে অবসর জীবন গ্রহণ করেন। ২০১০ তিনি বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনারের দায়িত্বও পালন করেন এবং এই কমিশনকে কাঙ্খিত পর্যায়ে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাের্ড অব ট্রাস্টিজ এর সভাপতির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ইসলামী ফাউন্ডেশনের বাের্ড অফ গর্ভনরস এর অন্যতম গৰ্ভরনস হিসেবেও নিজেকে অবদান রাখার চেষ্টা করেছেন।

আজিজুর রহমান আজিজ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় শতাধিক। এছাড়াও গীতিকার ও সুরকার হিসেবে নিজস্ব ধ্যান-ধারণার বিকাশ ঘটাতে শেকড়ের সন্ধানে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X