কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধে বিআরটিসির ৪০০ ট্রাকসহ অধিকাংশ বাস চলছে : সড়ক সচিব  

বুধবার বিআরটিসি কর্তৃক আয়োজিত রাজধানীর তেজগাঁওয়ে গণশুনানিতে অংশ নিয়ে কথা বলেন সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : কালবেলা
বুধবার বিআরটিসি কর্তৃক আয়োজিত রাজধানীর তেজগাঁওয়ে গণশুনানিতে অংশ নিয়ে কথা বলেন সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : কালবেলা

হরতাল ও অবরোধের মধ্যেও বিআরটিসির ৪০০ ট্রাকসহ অধিকাংশ বাস চলাচল করছে বলে জানিয়েছেন সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। বুধবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (বিআরটিসি) আয়োজিত রাজধানীর তেজগাঁওয়ে গণশুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সড়ক সচিব বলেন, রাজনৈতিক কর্মসূচির মধ্যেও বিআরটিসির সেবা বন্ধ নেই। যাত্রী ও পণ্য পরিবহনে নিরবচ্ছিন্নভাবে প্রতিষ্ঠানের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেবার মান কীভাবে বাড়ানো যায় এ নিয়ে চিন্তা করতে হবে। যাত্রী সেবা দেওয়াই বিআরটিসির মুখ্য উদ্দেশ্য।

গণশুনানিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ছাড়াও শিক্ষার্থী, সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মীরা অংশ নিয়ে মতামত তুলে ধরেন। রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফেরদৌস খান বলেন, বিআরটিসির সেবার মান উন্নত হয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি। তিনি চালক এবং হেলপারদের মার্জিত ব্যবহারের জন্য অনুরোধ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক বলেন, বিআরটিসির লাল বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাই এটি খুবই ভালো লাগে। তিনি বিআরটিসির স্টাফ বাসে ভিটিএস চালু করার অনুরোধ জানান। মিডিয়াকর্মী শিমুল খান বিআরটিসি চালকদের ওভারটেকিং না করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেবার মানকে আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা এবং সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমাধান করা। ২০২১ সালের পূর্বে বিআরটিসি কখনও লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন পলিসি গ্রহণের মাধ্যমে বর্তমানে বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ইতোমধ্যে নগর পরিবহন সেবা, মেট্রোরেল সার্ভিস, পর্যটক বাস সার্ভিস সেবা, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস, স্মার্ট স্কুল বাস সার্ভিস সেবা চালুর কথা জানিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, যাত্রীদের চাহিদা পূরণে রাজধানীর ২১ ও ২৬ নম্বর রুটে প্রচুর ঘাটতি দিয়ে বাস পরিচালনা করা হচ্ছে। কোরিয়া থেকে ৩৪০টি সিএনজি বাস আসলে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১০

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৩

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৪

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৫

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৬

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৯

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

২০
X