কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটর সাইদুলকে প্রত্যাহার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয়ের অডিটর সাইদুল ইসলামকে ঘুষের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অডিটর সাইদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মচারীদের বেতন-বোনাস বিল পাসের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনিকভিত্তিক কর্মচারীদের বেতন ও বোনাস আটকে রাখার অভিযোগ ওঠে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি দ্রুত কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

সূত্র জানায়, সাইদুলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সিএএফওকে জানায়। সিএএফও থেকে তাৎক্ষণিকভাবে অডিটর সাইদুল ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে এ বিষয়ে অনুসন্ধানের পদক্ষেপ গ্রহণ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সিএএফও’তে অভিযোগ জানালে সাইদুল তার অপরাধের জন্য ক্ষমা চান এবং এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেন।

সূত্র আরও জানায়, অডিটর সাইদুলের বিরুদ্ধে দৈনিকভিত্তিক কর্মচারীদের বেতন-বোনাস আটকে রাখা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের বিল আটকে রাখারও অভিযোগ রয়েছে। বিলগুলো নানা অজুহাতে আটকে রেখে তিনি ঘুষ দাবি করতেন। অনেকে ঘুষ দিয়ে বিল ছাড়াতে বাধ্য হতেন। সাইদুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বেতন ও ঈদ বোনাসের টাকা জনপ্রতি ১০০ টাকা না দিলে বিভিন্ন অজুহাতে তা আটকে রাখেন এবং অন্যান্য প্রতিটি বিলে ২ শতাংশ ঘুষ না দিলে তা ছাড় দেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X