কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এডিবির সেক্টর ও থিমের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি ফাতিমা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশি ফাতিমা ইয়াসমিনকে সেক্টর ও থিমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ জুন) এডিবির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ফাতিমা ইয়াসমিন আগস্টের শেষ দিকে এডিবিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

এডিবি জানায়, ফাতিমা ইয়াসমিন সংস্থাটির নতুন অপারেটিং মডেলের আওতায় নবগঠিত সেক্টর গ্রুপ এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারি খাত ও রাজস্ব নীতি সংস্কার এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থায় বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনসহ তার ৩২ বছরেরও বেশি বিস্তৃত উন্নয়নের অভিজ্ঞতা রয়েছে।

ফাতিমা ইয়াসমিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটিতে হুবার্ট হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের অধীনে পাবলিক পলিসি অ্যান্ড হিউম্যান রাইটসে ফেলোশিপ পেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X