কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালী ফিলিং স্টেশনের বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে খায়ের মিয়া (৪৪) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। বাকি সাতজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার (মারা যাওয়া) ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১১

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১২

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৩

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৪

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৫

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১৬

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১৭

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৮

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৯

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

২০
X