কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন : ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। শুক্রবার (৮ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এডিবি জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। দেশটিতে বার্ষিক গড় ক্ষতি প্রায় ৩০০ কোটি ডলার। এই ঋণের অর্থে জলবায়ু-টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। যা বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী ও কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে এবং মূলধারায় লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।

সংস্থাটি আরও জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এডিবিও বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।

এডিবির ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে জলবায়ু স্থিতিশীল রাখতে একটি কম কার্বন নির্গমন অর্থনীতিতে রূপান্তর, লৈঙ্গিক সমতা, ডিজিটাইজেশন এবং দরিদ্র ও অরক্ষিত মানুষের উপার্জনমূলক কর্মসূচি প্রণয়নে সরকারকে সহায়তা করা হবে।

প্রসঙ্গত, এডিবি বাংলাদেশের অর্থনীতির প্রায় সব প্রধান খাতেই সহায়তা দিয়ে থাকে। এর আগেও কৃষি, প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো, জ্বালানি, পরিবহন, শিক্ষা, পানি সরবরাহসহ বিভিন্ন খাতে তারা বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X