কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসিতে আপিলের পর প্রার্থিতা ফিরে পেলেন যারা

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়।

আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।

এখন পর্যন্ত যেসব প্রার্থীর আপিলের রায় হয়েছে:- টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীবেব আপিল নামঞ্জুর ও টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ অনুপস্থিত বলা হয়েছে।

যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান ও যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

জামালপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হালিম মন্ডলের আপিল নামঞ্জুর ও জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামানের আপিল মঞ্জুর করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খানের আপিল মঞ্জুর করা হয়েছে। ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কবির মিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে। নেত্রকোনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী ছমীর উদ্দিনের আপিল নামঞ্জুর করা হয়েছে। খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমানের আপিল মঞ্জুর ও খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর আপিল নামঞ্জুর করা হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আবদুচ সালামের আপিল মঞ্জুর করা হয়েছে। বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে। মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে সংস্থাটি।

বিস্তারিত আসছে.....

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১০

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১১

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১২

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১৩

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৪

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৫

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১৭

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৮

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৯

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

২০
X