কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন, যা বললেন চুন্নু 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

ভাবমূর্তি নষ্ট করতেই আমার প্রার্থিতা বাতিল চেয়ে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করছেন বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (৯ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসলে উদ্দেশ্যপূর্ণভাবেই অভিযোগ করা হয়েছে। তবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কেন অভিযোগ করা হলো, অভিযোগে কি কি প্রসঙ্গ আছে, তা জেনে আমার পক্ষ থেকে আইনজীবী অবশ্যই তার জবাব দিবেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওই আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। তার এই অভিযোগ প্রসঙ্গে জাপা মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, মনোনয়ন ফরমে সিভিল মামলার তথ্য দেওয়ার কোনো ঘর নেই। আছে ফৌজদারি মামলার তথ্য চাওয়ার ঘর। আমার বিরুদ্ধে অভিযোগকারী কেন এই অভিযোগ আনলেন তা বোধগম্য নয়। তবে তিনি তার মনোনয়ন ফরমে ফৌজদারি মামলার তথ্য গোপন করেছিলেন। তাই তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে বলে জেনেছি। আমি কোনো অভিযোগ করিনি তার বিরুদ্ধে। পুলিশই এই তথ্য জানিয়েছে।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা দুই দিন আগে আওয়ামী লীগের সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছি। দেখা যাক কি হয়। রাজনীতিতে আর নির্বাচনে চূড়ান্ত বলে কোনো কথা নেই। তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে আমাদের দেশেই শুধু নয়। ভারতে যান দেখবেন। বিজেপি ভারতের এত বড় দল, তারাও সব আসনে প্রার্থী দেয় না। কিছু আসন খালি রাখে। জোট করলে তাদের আসন ছেড়ে দেয়। সমঝোতা প্রকাশ্যেই হোক বা নীরবে-নিভৃতে হোক, আসন শূন্য রেখে দেয়। এটা পাকিস্তানেও। তাই এটা শুধু বাংলাদেশেই হয়, তা নয়। তিনি বলেন, আমি গতকাল (শুক্রবার) আমার এলাকায় গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। ওখানে ৮-১০ হাজার লোক দাওয়াতে আসেন। তাদের সঙ্গে কথা বলে বুঝলাম, যদি সঠিকভাবে নির্বাচনের পরিবেশ থাকে, তাহলে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস, ভোট ঠিকমতো হলে জাতীয় পার্টি জিতবে। তবে সব নির্ভর করছে নির্বাচন কমিশন পরিবেশ কেমন রাখে তার ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১০

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১১

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১২

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৪

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৫

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৬

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৭

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৮

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৯

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

২০
X