কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত
শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

তাপমাত্রা কমে নগরী কিংবা গ্রামে বাড়ছে শীতের প্রকোপ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে অগ্রহায়ণের শীত। রেকর্ড হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সূর্যের আলোর দেখাই পাওয়া যাচ্ছে না। দিনভর কুয়াশা থাকছে। বিকেল হলেই হিমেল হাওয়ায় কনকনে শীত বাড়তে থাকে। এমতাবস্থায় শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ০৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯৮ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ৩২ মিনিটে।

আগামীকাল (১৩ ডিসেম্বর) বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি হ্রাস পেতে পারে। অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পরে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ার ১১ দশমিক ৮ ডিগ্রি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X