শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাসানীর জন্মবার্ষিকীতে ভাসানী অনুসারী পরিষদের মিছিল

ভাসানীর জন্মবার্ষিকীতে মিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ। ছবি : কালবেলা
ভাসানীর জন্মবার্ষিকীতে মিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ। ছবি : কালবেলা

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ভাসানী অনুসারী পরিষদ। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ও কালভার্ট রোড হয়ে পুনরায় পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির (কাজী জাফর) যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম, ভাসানী আনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দীন খোকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, ভাসানী নারী পরিষদের সমন্বয়ক সোনিয়া আক্তার, ভাসানী ছাত্র পরিষদের সমন্বয়ক আহম্মদ শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশের মালিক জনগণ। আর সংবিধান জনসাধারণকে মিছিল, সমাবেশ, প্রতিবাদের অধিকার দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নাগরিকের সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চেষ্টা করছে। আমরা ইসির এই সিদ্ধান্ত মানি না, জনগণ এই অসাংবিধানিক সিদ্ধান্ত মানে না।

১২ ডিসেম্বর ছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X