কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হরতাল-অবরোধে নাশকতার প্রসঙ্গ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ ইস্যু। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিরোধী দলসমূহের লাগাতার হরতাল-অবরোধের সময় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগে বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন বিষয় উঠে আসে প্রেস ব্রিফিংয়ে। বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওই ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে যাত্রীবাহী বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, রেলের ট্র্যাক উপড়ে ফেলা, অবরোধের সময় ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ, বাস হেল্পারকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটছে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই ধরনের পদক্ষেপ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভূমিকাকে দুর্বল বলে মনে করে?

এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ধারাবাহিকভাবে বলছি, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই আমরা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম উপাদান হল সেই নির্বাচনটি সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হবে।

এর আগে, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গত ১১ ডিসেম্বর বিশ্বজুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে এই পদক্ষেপ নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X