কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেওয়ার আহ্বান

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাম্রাজ্যবাদ বিরোধী চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে অতিথিরা। ছবি : কালবেলা
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাম্রাজ্যবাদ বিরোধী চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে অতিথিরা। ছবি : কালবেলা

সাম্রাজ্যবাদী শক্তি রুখে দিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদবিরোধী শিল্পী সমাজ।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাম্রাজ্যবাদবিরোধী চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।

‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ স্লোগান নিয়ে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের সহযোগিতায় চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা তুলে দেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনের হাতে পতাকা তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘বাংলাদেশের শিল্পী সমাজ সব সময়ই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী শক্তি আবারও মাথা ছাড়া দিয়ে দেশের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্য আমরা আবারও একত্রিত হয়েছি।’

তিনি বলেন, ‘সব জায়গায় থেকে আমাদের মানুষকে সচেতন করতে হবে, সর্ব মহলের মানুষকে সচেতন করতে হবে। যাতে আমরা মুক্তিযুদ্ধের জায়গাটাকে জলাঞ্জলি না দেয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের পক্ষ থেকে সংহতি জানিয়ে দেওয়া বক্তব্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘আজ যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে তারা সারা বিশ্বের মানুষকে অত্যাচারের পক্ষে কাজ করেছে, সেই ইতিহাস তাদের রয়েছে। তাদের নিজেদের দেশে মানবাধিকারের প্রশ্ন রয়েছে, সেখানে তারা বহির্বিশ্বে এসে মানবাধিকারের কথা বলে।’

মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীনতা সূর্য দেখছিল, ঠিক তখনই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য। আজকে দেখতে পাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। এখন তারা আবার বাংলাদেশের ওপর চোখ ফেলেছে। আজকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ যেই চিত্র তুলে ধরেছে, এই রকম চিত্র মুক্তিযুদ্ধের সময় আমাদের অনুপ্রাণিত করত।’

শিক্ষার্থীদের প্রতি মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু বলেন, ‘যারা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমরা, দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে তোমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X