কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন সংগীতশিল্পী অনুপ ঘোষাল

সংগীতশিল্পী অনুপ ঘোষাল। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী অনুপ ঘোষাল। ছবি: সংগৃহীত

ভারতীয় সংগীতশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। অনুপ ঘোষালের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার ‘দেখো রে নয়ন মেলে জগতের বাহার' গানটি অনুপ ঘোষালকে জনপ্রিয় করে তোলে।

এছাড়াও ঠুমরি, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি গানের পাশাপাশি আধুনিক বাংলা গানও করতেন অনুপ ঘোষাল। মূলত নজরুলগীতি গেয়ে তার সুনাম ছড়িয়ে পড়ে।

সংগীতজগতের সঙ্গে যুক্ত পরিবারেই জন্ম ও বেড়ে ওঠা অনুপ ঘোষালের। বাবা অমূল্যচন্দ্র ঘোষাল, মা লাবণ্য ঘোষাল। মা লাবণ্য ঘোষালের কাছ থেকেও সংগীত জগতের প্রতি অনুরাগ জন্মায় অনুপ ঘোষালের।

আশুতোষ কলেজ থেকে মানবিকে স্নাতক অনুপ ঘোষাল পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। নজরুলগীতির রূপ ও রসানুভূতি ছিল তার গবেষণার বিষয়। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাকে 'নজরুল স্মৃতি পুরস্কার' ও ২০১৩ সালে 'সংগীত মহাসম্মান' প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X