বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সংগীতশিল্পীর রহস্যজনক মৃত্যু 

আমেরিকান গায়িকা মেন্ডিসা। ছবি : সংগৃহীত
আমেরিকান গায়িকা মেন্ডিসা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় আমেরিকান গায়িকা মেন্ডিসা মারা গেছেন। ১৮ এপ্রিল বুধবার যুক্তরাষ্ট্রের টেনেসির ফ্র্যাঙ্কলিনের নিজ বাড়িতে রহস্যজনকভাবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। খবর : এনবিসি নিউজ

সংগীত অঙ্গনে মেন্ডিসা প্রবেশ করেন আমেরিকান আইডলের মঞ্চ থেকে। এরপর নিজের গান দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয়। মাত্র ৪৭ বছর বয়সে তার এমন অকালমৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। এ ছাড়া মেন্ডিসার প্রতিনিধি একটি বিবৃতির মাধ্যমে গায়িকার মত্যুর সংবাদটি নিশ্চিত করেছে।

মেন্ডিসা ২০০৬ সালে আমেরিকান আইডলের সিজন ৫-এ অংশগ্রহণের পর মেন্ডিসা খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি বিজয়ী টেলর হিক্সের সঙ্গে প্রতিযোগিতা করে দর্শকদের মন জয় করেছিলেন।

এরপর ২০০৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ট্রু বিউটি’ প্রকাশ করেন। মেন্ডিসার সংগীত ক্যারিয়ারও ছিল সফল। ‘ফ্রিডম’, ‘ইটস ক্রিসমাস’, ‘হোয়াট ইফ উই আর রিয়েল’, ‘আউট অফ দ্য ডার্ক’, ‘ওভারকামার’ এবং ‘ওভারকামার: দ্য গ্রেটেস্ট হিট’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন মেন্ডিসা যেগুলো ছিল অত্যন্ত শ্রোতাপ্রিয়। এ ছাড়া গায়িকার একক গান ‘ওভারকামার’, ‘স্ট্রংগার’, ‘গুড মর্নিং’ এবং ‘মাই ডেলিভারার’ অন্তর্ভুক্ত।

২০১৩ সালে তার ‘ওভারকামার’ অ্যালবামের জন্য প্রথমবারের মতো গ্রামি আওয়ার্ড জিতেন এই শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X