কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যুব এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ ডিসেম্বর) যুবা টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, মাহফুজুর রহমান রাব্বিদের ২৮২ রানের জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

১৯৮৯ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ এর কোনো ট্রফি জিততে পারেনি। তেইশ সালে এসে ভাঙল ট্রফিখরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে যুবা টাইগার পেসারদের তোপে পড়ে স্বাগতিক দলের ব্যাটাররা। দলীয় ১২ রানে আরিয়ানশ শর্মা, ২৮ রানে আকশাত রাই, ৩৫ রানে তানিশ সুরি, ৩৯ রানে এথান ডি’সুজা ও ৪৫ রানে আফজাল খান আউট হন।

ইকবাল হোসেন ইমনের ওভারে ইয়াইন রাইয়ের পর বিদায় নেন আম্মার বাদামিও। এরপর ৭১ রানে হার্দিক পাই, ৭২ রানে আয়মান আহমেদ ও ওমিদ রহমান ৩ রানে আউট হন। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পারাশর।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন বর্ষণ ও মারুফ মৃধা। ইকবাল হোসেন ও পারভেজ নেন ২টি করে উইকেট।

এর আগে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ২৮২ রান করে টাইগার যুবারা। শিবলি শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন। তার ইনিংসে আছে ১২টি চার ও একটি ছয়ের মার। চলতি এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আগের চার ম্যাচে দুটি অর্ধশতক ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১১৬ রানে অপরাজিত ছিলেন। আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৭১ রান করেন তিনি। এরপর জাপানের বিপক্ষেও খেলেন ৫৫ রানের অনবদ্য এক ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X