কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের মনোযোগ আকর্ষণেই গণহত্যার পরিকল্পনা করে বিএনপি: জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত
সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্যই বিএনপি গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে নাশকতার পরিকল্পনা করেছিল।

গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন, গণহত্যার উদ্দেশে রেললাইন কেটে ট্রেন লাইনচ্যুত করতে দেশের বিভিন্ন স্থান থেকে গত ১১ ডিসেম্বর বিএনপির একদল নেতাকর্মী দলবদ্ধ হয়েছিল।

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন দিয়ে তৈরি করা একটি ভিডিও পোস্ট করেন তিনি।

তিনি বলেন, নাশকতার আগে ১১ ডিসেম্বর সব অপরাধী গাজীপুরের বিভিন্ন স্থানে একাধিক মিটিং করে। গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল ভূঁইয়ার বাড়িতেও একটি মিটিং হয়।

সজীব ওয়াজেদ বলেন, গত ২৮ অক্টোবর থেকে গণতান্ত্রিক প্রতিবাদের নামে বিএনপি-জামায়াত জোট দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসের ঢেউ শুরু করেছে। শত শত বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন লাইনচ্যুত করা হয়েছে।

আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় মূল পরিকল্পনাকারী সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর মহানগর ২৮নং ওয়ার্ডের রফিকের বাড়ির ভাড়াটিয়া জান্নাতুল ইসলাম (২৩), ময়মনসিংহ জেলার ভালুকা থানার বান্দীয়া গ্রামের তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫), মহানগরীর ২৪নং ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে জুলকার নাইন আশরাফি ও হৃদয়, সদর থানার কানাইয়া এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫৩), একই এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২) এবং মধ্য ছায়াবীথি এলাকার আফতাফ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৮)।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব ইসলাম।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর ভোর ৩টা থেকে ৪টার দিকে শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখরিয়া চিলাই রেল ব্রিজের পাশে রেললাইন কেটে ফেলে রাখে গ্রেপ্তারকৃতরা। এর ফলে মোহনগঞ্জ-ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং ১০ জন গুরুতর আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১১

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১২

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৩

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৪

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৬

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৭

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৮

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৯

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

২০
X