কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সংগৃহীত
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সংগৃহীত

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যে কোনো ধরনের অভিযোগ এবং ভিডিও ক্লিপ যেখান থেকেই আসুক না কেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের কাছে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের আলোকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ও ঝিনাইদহে প্রার্থীদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এদিন বৈঠক করে নির্বাচন কমিশন। সে প্রসঙ্গে জানতে চাইলে কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদনে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’

স্বতন্ত্র প্রার্থীদের চাপমুক্ত রাখতে নির্বাচন কমিশন কী করছে, এমন প্রশ্নরে জবাবে তিনি বলেন, কমিশন নির্দেশ দিয়েছে, কারও প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ না হয়। অচিরেই দেখবেন তারা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X