কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে যা উপহার দিলেন মার্টিনেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন মার্টিনেজ। ছবি: কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন মার্টিনেজ। ছবি: কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাৎকালে এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেন।

দীর্ঘ ৩৮ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে ১১ ঘণ্টা অবস্থান করবেন এই বিশ্বসেরা গোলকিপার।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। মার্টিনেজ বিমানবন্দরে পৌঁছে সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কোম্পানি বিশ্বজয়ী গোলকিপারকে বাংলাদেশে নিয়ে আসেন।

গুলশানের একটি অভিজাত হোটেলে ঘণ্টা তিনেক রেস্ট নিয়ে ফান্ডেড নেক্সট কার্যালয়ে যান মার্টিনেজ। সেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপার।

ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X