কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সংকটে না পড়তে মরিচ চাষ বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

কাঁচামরিচের সংকট এখন কমে এসেছে। তবে এমন সংকটে যাতে আর না পড়তে হয়, সেজন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ব্যক্তিগত উদ্যোগে মরিচ চাষ করতে বলেছেন তিনি।

সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে মরিচের সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, ‘এখন আমাদের কাঁচামরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? বর্ষাকালে খেতে পানি উঠে যাওয়ায় মরিচ তুলতে সমস্যা হয়। মরিচ পচে যায় সে জন্য সমস্যা হয়। এখন থেকে কিছু ব্যবস্থা নিজেদের করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব। উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান। গণভবনে আমরা শুরু করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনে সবই উৎপাদন হয়। আমার ছাদেও মরিচ গাছ আছে। সেখানে মরিচ হয়। এভাবে প্রত্যেকই যদি করি, তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। নিজেরা করবেন। অন্যকে উৎসাহিত করবেন।’

টানা বর্ষণে মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কম থাকায় মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সারা দেশেই দাম কমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X