রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাকসুর নির্বাচিতদের গেজেট রাতে, শপথ ২৬ অক্টোবর

একই ফ্রেমে রাকসুর ভিপি, জিএস ও এজিএস। ছবি : কালবেলা
একই ফ্রেমে রাকসুর ভিপি, জিএস ও এজিএস। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর।

জানা গেছে, রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথবাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন হল প্রভোস্টরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে সেই নির্বাচিতদের গ্যাজেট বুধবার রাতের মধ্যে প্রকাশ করা হবে। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সিনেট ভবনে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রভোস্টরা।

প্রতিনিধিরা কত টাকা বরাদ্দ পাবে এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সেতাউর রহমান বলেন, এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সব কিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে তার উপর নির্ভর করবে প্রতিনিধিদের কী পরিমাণ বাজেট দিব।

এর আগে, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X