কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

লেখক-কবি আফতাব আহমদ আর নেই

লেখক, কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ। ছবি: সংগৃহীত
লেখক, কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ। ছবি: সংগৃহীত

লেখক, কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।

সোমবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকার বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি তার বন্ধু কবি ফরিদ কবির সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

রাতে তিনি জানান, আফতাব আহমদের কয়েকবার স্ট্রোক হয়েছে। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ আজ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তিনি মারা যান।

২০১৯ সালে আফতাব আহমদের সঙ্গে গুলতেকিন খানের বিয়ে হয়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূনের বিচ্ছেদ হয়েছিল ২০০৩ সালে।

হুমায়ূনের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে আফতাব আহমদকে বিয়ে করেন গুলতেকিন। তারও সাত বছর আগে লেখালেখির সূত্রেই দুজনের পরিচয় হয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার প্রায় ১০ বছর পর গুলতেকিনকে বিয়ে করেন আফতাব।

চলচ্চিত্র অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে আফতাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

আফতাব আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিএস ১৯৮৪ ফোরামের সভাপতি মো. সোহরাব হোসাইন ও সাধারণ সম্পাদক এম খালিদ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X