কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৩:২৯ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১৭ উপনির্বাচন

নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে নাকে খত দেব : ডিএমপি কমিশনার

নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পুলিশের শতভাগ নিরপেক্ষতা না পেলে বলবেন। আমি নাকে খত দিয়ে চলে যাব।

মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, একশ ভাগ গ্যারান্টি দিলাম। আপনারা ১৭ তারিখের নির্বাচন দেখেন। নিরপেক্ষতার প্রমাণ পান কি না। যদি না পান, বলবেন, ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলার বিষয়টি দেখি। সব এলাকার জন্য সমান গুরুত্ব দেওয়া হবে। আমরা বিবেচনা করব কোথায় ঝুঁকি বেশি ও কোথায় ঝুঁকি কম। সে হিসেবে ফোর্স মোতায়েন কোথাও কম-বেশি হবে।

তিনি বলেন, ডিএমপির সক্ষমতা রয়েছে। এই ছোট একটি উপনির্বাচনে মোতায়েনের জন্য যথেষ্ট ফোর্স রয়েছে, সক্ষমতা রয়েছে। ইসির চাহিদা মোতাবেক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয়, সব ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ইসি যে ধরনের সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন করতে চাচ্ছে, সে ধরনের সহযোগিতা পুলিশের পক্ষ থেকে সবসময় থাকবে।

তিনি আরও বলেন, ভোট নির্ভর করে জনগণের ওপর, প্রিসাইডিং ও পোলিং অফিসারের ওপর। আমাদের কাজ হলো কেন্দ্রের পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১০

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১১

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১২

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৩

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৪

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৫

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৬

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৭

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৮

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৯

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

২০
X