কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি আটক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিবাদের মুখে দেশটির সরকার দায়ী ব্যক্তিকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় এরই মধ্যে ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং দায়ী ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছি।’

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘সুইডেন সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দায়ী ব্যক্তিকে আটক করেছে। তারা জানিয়েছেন, ওই ব্যক্তি আগে জানিয়েছিল, সে শুধু তার বক্তব্য প্রকাশ করব। কিন্তু সে যে কোরআন পোড়াবে, এটা বলেনি। তাই বিদ্বেষ ছড়ানোর কারণে তাকে আটক করা হয়। কারণ, তাদের দেশের আইনে কেউ বিদ্বেষ ছড়াতে পারে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মতো আরও অনেক মুসলিম দেশও প্রতিবাদ জানিয়েছে এবং সুইডেনের সরকারের পদক্ষেপ গ্রহণের কারণে আমরা সন্তুষ্ট।’

এর আগে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X