কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাট-কক্সবাজারে কন্টিনজেন্ট পরিদর্শনে নৌবাহিনী প্রধান

কক্সবাজার-২ আসনে নিয়োজিত ‘মহেশখালি নৌ কন্টিনজেন্ট’ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : কালবেলা
কক্সবাজার-২ আসনে নিয়োজিত ‘মহেশখালি নৌ কন্টিনজেন্ট’ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-২ আসনে নিয়োজিত ‘মহেশখালি নৌ কন্টিনজেন্ট’ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। শুক্রবার (৫ জানুয়ারি) তিনি এ পরিদর্শনে যান।

এ সময় তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নৌ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে স্থানীয় বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরিদর্শনকালে নৌ সদর, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী প্রধান (৩ জানুয়ারি) বাগেরহাট-৩ এর মোংলায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত নৌ সদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী ৬টি জেলায় ১১টি আসনের ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় নিয়োজিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১০

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১১

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১২

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৩

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৪

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৬

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৭

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৮

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৯

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

২০
X