কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

ড. এইচএম হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত
ড. এইচএম হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত

যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদের নির্বাচনী মনোনয়ন। তিনি দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন জমা দিয়েছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মামলাসংক্রান্ত জটিলতা দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে আন্তর্জাতিক-২ এ একটি আদালত অবমাননার মামলা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা করা হলফনামায় এ সংক্রান্ত তথ্য তিনি উল্লেখ করেন। কিন্তু এ সংক্রান্ত রায়ের কপি বা কাগজপত্র তিনি জমা দেননি। বাছাইকালে জমা দিলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা উল্লেখ ছিল না। তার নিয়োজিত আইনজীবীরা মৌখিক ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ১৯৭২-এর নির্বাচনী ট্রাইব্যুনাল অ্যাক্টের সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ না থাকায় হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আপিলের সুযোগ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমার ক্ষমতাবলে ওই মামলা জটিলতা বিষয়ের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচন কমিশন এ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন। তাই প্রার্থীর সেখানে আপিলের সুযোগ রয়েছে।

মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর ফরিদসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে হামিদুর রহমান অনুপস্থিত ছিলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা নিজেই এ জটিলতার উত্থাপন করেন। তারপরও এতে জোর আপত্তি জানান আলমগীর ফরিদ।

এ বিষয়ে হামিদুর রহমান আযাদের নিয়োগকৃত আইনজীবী আকতার উদ্দীন হেলালী কালবেলাকে বলেন, ২০১৩ সলের ৯ জুন একটি বক্তব্যকে কেন্দ্র আদালত অবমাননায় অভিযুক্ত করে হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তিনি সেই সাজা পুরোপুরি ভোগ করেছেন। যদিও সাজাটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভিত্তিক। কিন্তু এ আদালতের অধিভুক্ত কোনো অপরাধ পড়বে না। অপরাধের ধারায় পড়লেই নির্বাচনে প্রার্থিতা হতে বাধা ছিল।

এ আইনজীবী আরও বলেন, সাজা ভোগ করার সঙ্গে সঙ্গে মামলাটির পুরো প্রক্রিয়া শেষ হয়ে যেত। কিন্তু আমার মক্কেল হামিদুর রহমান আযাদকে দেওয়া সেই সাজা অবৈধ ছিল। তাই ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে সেই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। এরপর মামলাটির বাদীপক্ষ তিনি। পক্ষ অভিযুক্ত বা অপরাধী না। তাই ২০১৮ সালের নির্বাচনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিলেন।

তখন বাধা না হলে এখন কেন বাধা হবে; তা বোধগম্য নয় বলে জানান আইনজীবী মোহাম্মদ আকতার উদ্দীন হেলালী।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে আপিল করবো। আপিলে আশা করি খুব সহজে এ বাধা উতরে হামিদুর রহমান আযাদের প্রার্থিতা বৈধ ঘোষিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় জামায়াতের এ নেতা তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে মামলা। আর দুটি মামলা বিচারাধীন রয়েছে। তার মধ্যে আদালত অবমাননার মামলাটিও রয়েছে।

অন্যদিকে হামিদুর রহমান আযাদের আয়কর খেলাপির আরেকটি বিষয়ে লিখিতভাবে আপত্তি জানিয়েছেন আলমগীর ফরিদ। তবে এ বিষয়ে বাছাইকালে উপস্থিত কর কর্মকর্তা জানান, হামিদুর রহমান আযাদের ২২ লাখ টাকা কর বকেয়া রয়েছে। কিন্তু এ নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। যেহেতু মামলা বিচারাধীন রয়েছে, তাই বকেয়া থাকলেও আয়কর খেলাপির তালিকায় পড়বেন না হামিদুর রহমান আজাদ। তাই এ বিষয়ে আপত্তি নেই কর বিভাগের।

জামায়াতের শীর্ষ সারির নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিলের ঘটনায় পুরো কক্সবাজারজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। হতাশ হয়ে পড়েছেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা।

তবে শীর্ষ কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম কালবেলাকে জানান, আপিলে সহজেই বৈধ ঘোষিত হবেন হামিদ আজাদ, তা নিয়ে হতাশার কিছুই নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X