শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের দিন কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

পৌষের শেষার্ধে শীতের দাপটের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ভোটের উত্তাপ। ছবি: সংগৃহীত
পৌষের শেষার্ধে শীতের দাপটের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ভোটের উত্তাপ। ছবি: সংগৃহীত

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে পৌষের শেষার্ধে শীতের দাপটের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ভোটের উত্তাপ। ঘন কুয়াশার সঙ্গে উত্তুরী হাওয়া; দিনের মধ্যভাগেও দেখা নেই সূর্যের। তাই জনমনে প্রশ্ন, কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া? আবহাওয়া অফিস বলছে, ভোটের দিনও এ পরিস্থিতি থাকতে পারে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও দেশজুড়ে শীতের অনুভূতি কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল ৭ তারিখ ভোটের দিন তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী ও নওগাঁ এলাকায়। এ সময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

এদিকে ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে ধারণা দিয়েছে আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার। সংস্থাটি বলছে, আগামীকাল ৭ জানুয়ারি তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। তবে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও জানুয়ারিতে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে নদী অববাহিকায় অতি ঘন কুয়াশা থাকতে পারে। কুয়াশা বেশি পড়লে অনেক সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বলে মনে হয়। কিন্তু সেটি বৃষ্টি না। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের দিকে কুয়াশা বেশি পড়তে পারে।

এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না জানিয়ে তিনি বলেন, একটি স্টেশনে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আজ সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিচ্ছিন্নভাবে একটি জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকলে আমরা সেটিকে শৈত্যপ্রবাহ বলি না। রোববার রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X