সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে সাতক্ষীরা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

সাতক্ষীরায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের জনগোষ্ঠী। ছবি : কালবেলা
সাতক্ষীরায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের জনগোষ্ঠী। ছবি : কালবেলা

তীব্র শীত ও ঘন কুয়াশায় কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা। হিমেল হাওয়া ও সূর্যের দেখা না মেলায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষসহ নিম্ন আয়ের জনগোষ্ঠী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এর আগে, সোমবার (৫ জানুয়ারি) সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন দেখা গেছে, প্রচণ্ড শীতের কারণে সকাল থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক ও ছিন্নমূল মানুষ। অনেকেই পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো ও লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও সরকারি ও বেসরকারি উদ্যোগে কোথাও কোথাও শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণ করা হচ্ছে।

এদিকে, তীব্র শীতে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামছুর রহমান বলেন, তীব্র শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তাদের গরম কাপড়, হাতমোজা পরিয়ে রাখতে হবে এবং ভোরে বাইরে বের করা থেকে বিরত থাকতে হবে। বাসি খাবার না খাওয়ানো ও বিশুদ্ধ পানি পান করানো জরুরি। ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা প্রয়োজন।

এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, আগামী দু-এক দিনের মধ্যে তাপমাত্রা আরও ওঠানামা করতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X