শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভোটের প্রথম ১ ঘণ্টায় ঢাকায় যা যা হলো

ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ। ছবি : সংগৃহীত
ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত একযোগে চলবে ভোটগ্রহণ।

সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় সারা দেশের কোথাও থেকে নির্বাচনকেন্দ্রিক অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম।

এর মধ্যে সকাল ৮টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, এবার অনেক বাধা-বিপত্তি ছিল, এর মধ্যেও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয় লাভ হবে। আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারব।

এরপর সকাল সাড়ে ৮টায় পর রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোট দিয়ে ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেমন ভোটার উপস্থিতি হয়েছে বা হচ্ছে আমি জানি না। আমি এসেছি, আমার ভোটটা দিয়ে গেছি।

ভোট শুরুর পর এই সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন আরও অনেকে। এর মধ্যে খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেন ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

একই সময়ে মাগুরায় ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের নৌকার মাঝি সাকিব আল হাসান। ভোট দিয়ে তিনি বলেন, আমি চেষ্টা করেছি সব জায়গা থেকে। আমি মনে করি ভালো টার্নআউট হবে।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X