কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নেগেটিভটা নিউজ হয়, পজেটিভটা না : স্বাস্থ্যমন্ত্রী 

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

সংবাদমাধ্যমে স্বাস্থ্য খাতের নেতিবাচক বিষয়গুলো এলেও পজিটিভ বিষয়গুলো আসে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা অনেকেই সমালোচনা পছন্দ করি। কিন্তু দেশের এগিয়ে যাওয়া চোখে দেখি না।’

বুধবার (৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজ দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। করোনার সময়ই তা প্রমাণ হয়েছে। পুরো বিশ্বে আমরা করোনা ম্যানেজমেন্টে রোল মডেল ছিলাম। করোনা টিকা, টেস্ট আমরা প্রায় বিনামূল্যে করেছি। অন্যান্য দেশে যেখানে ২০০ ডলার লাগে যা প্রায় ২০ হাজার টাকা। আমরা আইসিইউ শয্যা ১৫০০ তে উত্তীর্ণ করেছি। অক্সিজেন লাইনের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালগুলোতে। এগুলো তো ভুলে গেলে চলবে না। সফলতাগুলো মনে রেখেই এগুতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে অনেক অপারেশন হয়, অনেক রোগী চিকিৎসা নেয়। এত অপারশনের মধ্যে কিছু ঘটনা ঘটে। আর সেগুলোই বেশি সামনে আসে। আমরা এই এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি। একটা এক্সিডেন্টের জন্য এক লাখ ভালো কাজকে অবমূল্যায়ন করা বিকৃত মানুষদের কাজ। এটা করা যাবে না।’

জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের সব সেক্টরে আশাতীত উন্নয়ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ১০-১৫ বছর আগের থেকে এখন দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩৩ হাজারে উন্নীত করা হয়েছে। আইসিইউ শয্যা ২০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে মশা নিধনে গুরুত্ব দিচ্ছে সরকার। এরপরও সারা দেশে উদ্বেগজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গুরোগীদের কালক্ষেপণ না করে হাসপাতালে আসার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X