কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ-আকাশে বিমানের যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

বিমানে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে এগিয়ে আসেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। ছবি : সংগৃহীত
বিমানে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে এগিয়ে আসেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। ছবি : সংগৃহীত

মস্কো থেকে ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে ঘটেছিল এক নাটকীয় পরিস্থিতি। আকাশে কয়েক হাজার ফুট উপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সী এক যাত্রী। তখন পুরো কেবিনজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসেন বিমানেরই আরেকজন যাত্রী রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, যাত্রার প্রায় তিন ঘণ্টার মাথায় ওই যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। তিনি উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন, যা কোনো সময় প্রাণঘাতী অবস্থার দিকে যেতে পারত। এমন পরিস্থিতিতে মিনিটের ব্যবধানেই সিদ্ধান্ত নিতে হতো, না হলে ঝুঁকি বাড়ত বহুগুণে।

ফ্লাইটের কেবিন ক্রুরা যখন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখন স্বাস্থ্যমন্ত্রী মুরাশকো নিজের আসন ছেড়ে দ্রুত এগিয়ে যান। পেশায় চিকিৎসক হওয়ায় তিনি জানতেন ঠিক কীভাবে ব্যবস্থা নিতে হবে। তিনি বিমানে থাকা মেডিকেল কিট ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ধীরে ধীরে তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করেন।

ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল ‘শট’। সেই ভিডিওতে দেখা যায়, মুরাশকো অসুস্থ যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাত ধরে আশ্বস্ত করছেন এবং বারবার চেষ্টা করছেন তাকে সোজা হয়ে বসাতে। কেবিনে উপস্থিত অন্যান্য যাত্রীরাও মন্ত্রীর এই উদ্যোগ দেখে স্বস্তি পান।

শেষ পর্যন্ত মুরাশকোর তৎপরতায় যাত্রী অনেকটাই স্বাভাবিক হন। তিনি কোনো জটিলতা ছাড়াই বাকি ফ্লাইট সম্পন্ন করেন। হ্যানয়ে পৌঁছানোর পর ওই যাত্রীর আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি, তিনি নিজেই হেঁটে বিমান থেকে নেমে যান।

ঘটনার পর রাশিয়ার গণমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন স্বাস্থ্যমন্ত্রীর এমন পদক্ষেপ দেশবাসীর আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। আবার অনেকেই বলেছেন, এটি মন্ত্রীর ‘মানবিক নেতৃত্বের’ বাস্তব উদাহরণ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X