কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে নতুন সিদ্ধান্ত নিল গ্রামীণফোন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রাহকের তোপের মুখে নিজেদের সিদ্ধান্তের পরিবর্তন করল গ্রামীণফোন। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার পরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় গ্রাহকের মাঝে। পরে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা এখনই বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

শারফুদ্দিন আহমেদ বলেন, সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা করার বিষয়টি আমরা বিবেচনা করেছিলাম। তবে গ্রাহক সুবিধার্থে বর্তমানে আমাদের আরও বিভিন্ন ধরনের যে রিচার্জ অপশনগুলো রয়েছে। যেমন - ১৪ টাকা, ১৯ টাকা। একইসাথে ২৯ টাকা রিচার্জে মিনিট প্যাক, ২০ টাকার ব্যালান্স রিচার্জ কার্ড, ১৪ টাকা ও ১৯ টাকার মিনিট ও ডাটা কার্ড এবং ২৯ টাকার ডাটা কার্ড সেবা চালু রয়েছে।

সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা হলেও, অন্যান্য এই অপশনগুলো গ্রাহকরা ব্যবহার করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এসএমএস-এর মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের জানিয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মতো ব্যবহার করা যাবে।’

মাইজিপি অ্যাপের মাধ্যমেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের জানিয়েছিল, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’

এদিকে গ্রামীণফোনের নোটিশের প্রতিবাদে গ্রাহক পর্যায়ে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বয়কট গ্রামীণসিম’ নামে কয়েকটি ইভেন্টও খোলা হয়। এসব সমালোচনার মুখেই এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্রামীণফোন।

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। এর আগে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X