শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বস্ত্র ও পাটমন্ত্রী হলেন নানক

জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

জাহাঙ্গীর কবির নানক বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।জাহাঙ্গীর কবির নানক বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৯ ও ২০১৪ সালে ঢাকা-১৩ আসনে পর পর দুবারের সংসদ সদস্য। রাজনীতিক জীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পরিচ্ছন্ন এই রাজনীতিবিদ।

জাহাঙ্গীর কবির নানকের ১৯৫৪ সালের ১৪ জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলার খিরদ মুখার্জি লেন এলাকায় জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জাহাঙ্গীর কবির নানক।

পেশার আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত জাহাঙ্গীর কবির নানক। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X