নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১২:২১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

সাবেক পাটমন্ত্রীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ডিবি

হাসিনা গাজী। ছবি : সংগৃহীত
হাসিনা গাজী। ছবি : সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসিনা গাজীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। তার কাছে একাধিক অবৈধ অস্ত্র আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অর্থের যোগান দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহৃত হয়েছে ছাত্র-জনতার বিপক্ষে।

তিনি আরও জানান, এ সব অভিযোগে শনিবার (২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে তার সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান চালিয়েছে ডিবি। তবে তাকে সেই বাসায় পাওয়া যায়নি। তার খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিনের মধ্যে গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে আছেন। দুই ছেলে আছেন বিদেশে। অর্থ পাচার এবং দুর্নীতির নানা অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X