কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল যেসব সংস্থা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্কটিশ পার্লামেন্টের সদস্য, ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশন, সার্ক এবং ইতালি-বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা সংস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় তারা সকলেই আগামী দিনে তার সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। খবর বাসসের।

লোথিয়ান অঞ্চলের স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী ফয়সল চৌধুরী শেখ হাসিনাকে লিখেছেন, পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থ মেয়াদে নির্বাচনে জয়লাভ করার জন্য আপনাকে এবং আওয়ামী লীগকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হয়েছে তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ সরকারকেও সাধুবাদ জানাই। আমি আবারও আপনাকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাই এবং নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।

ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের চেয়ারম্যান মিখাইল মায়াসনিকোভিচ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি লিখেছেন, নির্বাচনে আপনার দৃঢ় বিজয় প্রজাতন্ত্রের জনগণের পুরনো সমর্থনের সুস্পষ্ট প্রমাণ। তিনি ২০১৯ সালে স্বাক্ষরিত সহযোগিতার স্মারকসহ বাংলাদেশ সরকার এবং ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশনের মধ্যে আরও গভীর যোগাযোগের আশা করেন।

মিখাইল মায়াসনিকোভিচ শেখ হাসিনার সুস্বাস্থ্য, মঙ্গল এবং সরকারি কার্যক্রমের সাফল্য কামনা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।

মহাসচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠার পর থেকে আঞ্চলিক সহযোগিতা জোরদারে গঠনমূলকভাবে অবদান রেখে আসছে।

বাংলাদেশ কর্তৃক আয়োজিত তিনটি ঐতিহাসিক সার্ক শীর্ষ সম্মেলন সার্ক সনদের লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।

অপর এক চিঠিতে ইতালি-বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা সমিতি পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্কো লাকাররা, ভাইস প্রেসিডেন্ট মারিও মরগোনি এবং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ডমেনিকো পালমিরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X