কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:১০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৭ দিনের মধ্যে দেশের বেসরকারি হাসপাতালের তথ্য দিতে নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য সাত দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।

আজ সোমবার সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব প্রতিবেদন দিতে হবে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, হাইকোর্টের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি খতনা করানোর সময় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু আয়ান। শিশুটির পরিবারের অভিযোগ, গত ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করায় অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে ৭ দিন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পরে জানা যায়, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালটির অনুমোদনই ছিল না। এর পরপরই অনুমোদনহীন হাসপাতাল–ক্লিনিকের বিষয়টি আলোচনায় আসে এবং এরই পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X