কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান হলেন সাঈদ খোকন

সাঈদ খোকন। ছবি : কালবেলা
সাঈদ খোকন। ছবি : কালবেলা

ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গভর্নিং বডি পুনর্গঠিত করা হয়েছে। পুনর্গঠিত গভর্নিং বডির চেয়ারম্যান, দুজন শিক্ষানুরাগী সদস্য ও দুজন বিশ্ববিদ্যালয়ের একডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন দান করেছেন।

উপাচার্য মনোনীত ব্যক্তিদের মধ্যে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী সদস্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মাহফুজুর রহমান রয়েছেন।

এ ছাড়া একাডেমিক পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজাউল করিম।

চিঠিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট (২৭-০১-২০১০) কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির নীতিমালা অনুযায়ী অন্যান্য সদস্যসহ পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করে অত্র দপ্তরের তালিকা পাঠাতে হবে এবং সেই অনুযায়ী কলেজ পরিচালনা করতে হবে। আগামী এক মাসের মধ্যে গভর্নিং বডির প্রথম সভা আহ্বান করতে হবে। গভর্নিং বডির মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে তিন বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X