কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদ খোকন পরিবারের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ, জব্দ বাড়ি

সাইদ খোকন। ছবি : সংগৃহীত
সাইদ খোকন। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা ৩টি পারপিচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব পারপিচ্যুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

একইসঙ্গে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন। এ ছাড়া সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে।

এদিন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন ও জাবেদ আহমেদ, ফাতেমা খাতুনের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদ সাঈদ খোকন তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানের এ পর্যায়ে অভিযোগসংশ্লিষ্ট সাঈদ খোকন, ফারহানা সাঈদ ও শাহানা হানিফের নামে সিটি ব্রোকারেজ লি. এ পরিচালিত ৩টি হিসাবের মাধ্যমে সিটি ব্যাংক পিএলসির পাপিচ্যুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X