কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেরিডুবি : উদ্ধার আরও ১০ জন

পাটুরিয়ায় ডুবি যাওয়া রজনীগন্ধা ফেরি। ছবি : কালবেলা
পাটুরিয়ায় ডুবি যাওয়া রজনীগন্ধা ফেরি। ছবি : কালবেলা

বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ডুবে যাওয়ার পর ফেরিতে থাকা কয়েকজন সাঁতরিয়ে পাশে থাকা ট্রলারে উঠলেও এখন কতজন নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি। ফেরি উদ্ধারে গঠনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে যোগ দিয়েছে ডুবুরি ইউনিট।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে ৭টি ছোটো ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

তিনি আরও বলেন, ঘনকুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে অনেক আহাজারি ও যাত্রীদের চিৎকার শোনা যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কয়েকজন জানান, ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে। বর্তমানে ফেরিটিকে টাক বোট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X