কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আজও ঘনকুয়াশায় ঢাকায় নামতে পারেনি ১১ ফ্লাইট

কয়েকদিন ধরেই ঘনকুয়াশায় ঘিরে থাকছে ঢাকার আকাশ। ছবি : সংগৃহীত
কয়েকদিন ধরেই ঘনকুয়াশায় ঘিরে থাকছে ঢাকার আকাশ। ছবি : সংগৃহীত

কয়েকদিন ধরেই ঘনকুয়াশায় ঘিরে থাকছে ঢাকার আকাশ। এতে যানবাহন পরিচালনা থেকে নানা কর্মকাণ্ডে ব্যত্যয় ঘটছে। বিমান অবতরণেও দেখা দিয়েছে নানা সমস্যা।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে গতকাল মঙ্গলব মধ্যেরাত পর্যন্ত ঘনকুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়। জানা যায় ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেয়ে ফ্লাইটগুলো সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ভোর ৪টা ১৬ মিনিট থেকে সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ১১টি যাত্রীবাহী ফ্লাইট ঘনকুয়াশার কারণে ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটের পর থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের রিয়াদ থেকে আসা ফ্লাইটটি প্রায় আধঘণ্টা ঢাকার আকাশে ঘুরে অবতরণে ব্যর্থ হয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়ে অবতরণ করে। এ ছাড়াও একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, সালাম এয়ারের মাসকাট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে আসা তিনটি ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ করেছে। বাকিগুলো দেশের দুই বিমানবন্দরে অবতরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X