কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চিরনিদ্রায় দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী

ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী। ছবি : সংগৃহীত
ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী। ছবি : সংগৃহীত

সরকার কর্তৃক ডিক্লারেশন ও মুদ্রণের প্রকাশনা বাতিলে বন্ধ থাকা দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুই দফা জানাজা শেষে বাদ জোহর রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

রেজোয়ান সিদ্দিকী মঙ্গলবার রাতে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।

বুধবার সকাল ১০টায় রেজোয়ান সিদ্দিকীর লেকসার্কাসের বাসার নিচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় রেজোয়ান সিদ্দিকীর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হলে সাংবাদিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এখানে মরহুমের জানাজায় নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক আবদুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, হাসান হাফিজ, এম আবদুল্লাহ, এমএ আজিজ, খায়রুল আনোয়ার মুকুল, সৈয়দ আবদাল আহমেদ, মোস্তফা কামাল মজুমদার, মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, কাদের গণি চৌধুরী, আমিরুল ইসলাম কাগজী, বখতিয়ার রানা, কাজিম রেজা, শাহেদ চৌধুরী, আইয়ুব ভুঁইয়া, আশরাফ আলী, খোরশেদ আলম, বাছির জামাল, ইলিয়াস হোসেন, রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার, বিএনপির শিশুবিষয়ক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মরহুমের কণ্যা নাহিদ আনজুম সিদ্দিকী প্রমুখ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দিনকাল পরিবার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, অধ্যাপক মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মিডিয়া সেলের আলী মাহমুদ, আতিকুর রহমান রুমনসহ বিএনপির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা মরহুমের মরদেহে পুস্পস্তবক অর্পণ করতে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X