কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের টয়লেটে মিলল ৪০টি সোনার বার

শাহজালালে বিমানের টয়লেট থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ছবি : পুরোনো
শাহজালালে বিমানের টয়লেট থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ছবি : পুরোনো

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে এসব সোনার বার উদ্ধার করে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, বাংলাদেশ বিমানের ওমানের মাসকাট থেকে আসা বিজি-১২২ ফ্লাইটে অবৈধভাবে চোরাচালানকৃত সোনা বহনের খবর পেয়ে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেয়। ফ্লাইটটি অবতরণের পর কাস্টম কর্মকর্তারা বিমানের টয়লেটের ছাদে বিশেষ কায়দায় লুকানো ৪০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহসাব হোসাইন রনি সাংবাদিকদের জানান, উদ্ধার এসব সোনার বারের ওজন প্রায় সাড়ে চার কেজি; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা।

তিনি বলেন, সোনার বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X