কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ ছবি : সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ জেলা পাবনা থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি বঙ্গভবনে ফেরেন বলে জানা গেছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পাবনার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পুলিশ সুপার আকবর আলী মুন্সি রাষ্ট্রপতিকে বিদায় জানান।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, চার দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি ঢাকায় চলে গেছেন। তার পাবনা সফর ফলপ্রসূ হয়েছে। সব প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেল ৩টায় রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। ওই দিনই সন্ধ্যায় পাবনা সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি পাবনা ডায়াবেটিকস সমিতিতে যান। পরে প্যারাডাইস সুইটস ঘুরে রাতে যান স্মৃতিবিজড়িত প্রিয় সংগঠন পাবনা প্রেস ক্লাবে। সেখান থেকে রাষ্ট্রপতি গাড়িতে করে ফেরেন সার্কিট হাউসে।

পর দিন বুধবার সকাল ১১টার দিকে পাবনা সদরে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর দুপুরে শহরের দিলালপুরে শ্বশুরবাড়িতে আত্মীয়-স্বজনদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। রাতে শহরে বন্ধু ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি পাবনায় শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণের কথা জানান। পর দিন বৃহস্পতিবার বিকেলে রূপকথা ইকো রিসোর্টে পিঠা উৎসবে যোগ দেন রাষ্ট্রপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X