কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাতিঘরে চলছে শিল্পপ্রদর্শনী ‘রাইজিং একোস’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাতিঘর– স্মৃতিতে স্মরণে আলী যাকের-এ আয়োজন করা হয়েছে এক চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। শনিবার (২০ জানুয়ারি) প্রদর্শনীতে আলোকচিত্রী মৃত্তিকা গাইন ও চিত্রশিল্পি হ্লুবাইশু চৌধুরীর শিল্পকর্মের মাধ্যমে উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়।

মৃত্তিকা গাইন তার আলোকচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের ফলে খুলনার দাকোপে অবস্থিত কালাবগি মানুষের ভোগান্তি তুলে ধরেছেন। আর হ্লুবাইশু চৌধুরী তার চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাঙামাটিতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক দৃশ্যের বিকৃতির প্রতিচ্ছবি। ‘রাইজিং একোস’ শীর্ষক ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে একটি সামাজিক সংগঠন। এ আয়োজনের কিউরেটর হিসেবে কাজ করেছেন শিক্ষাবিদ ও ভিজ্যুয়াল আর্টিস্ট শামসুল আলম হেলাল। উল্লেখ্য, ছবি মেলা ও ঢাকা আর্ট সামিটের প্রদর্শনীতেও কিউরেটর হিসেবে কাজ করেছেন তিনি।

এ প্রদর্শনী উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের চেয়ারপারসন সারা যাকের বলেন, ‌‘বাংলাদেশি হিসেবে দেশের ভুক্তভোগী মানুষের দুর্দশার কারণ খুঁজে বের করে তাদের এবং সমাজের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ফলে শিবসা নদী ভাঙন ও কাপ্তাই বাঁধ থেকে কাপ্তাই লেকের সৃষ্টি এক্ষেত্রে বড় উদাহরণ।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রদর্শনীর আয়োজন এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে আমাদের একটি সহানুভূতিশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে।’

খুলনায় জন্ম ও বেড়ে ওঠা মৃত্তিকা গাইন বর্তমানে আলোকচিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের হ্লুবাইশু চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X