শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাতিঘরে মিলল ১২২ বছর আগের ‘বোতল বার্তা’, কী লেখা আছে?

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ঐতিহ্যবাহী কেপ ব্রুনি লাইটহাউস। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ঐতিহ্যবাহী কেপ ব্রুনি লাইটহাউস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ঐতিহ্যবাহী কেপ ব্রুনি লাইটহাউসে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ১২২ বছর পুরোনো একটি রহস্যময় ‘বোতল বার্তা’ খুঁজে পেয়েছেন এক বিশেষজ্ঞ চিত্রশিল্পী। সময়ের ধুলায় ঢেকে যাওয়া বাতিঘরের দেয়ালের মধ্যে লুকানো ছিল এই ঐতিহাসিক বার্তাটি, যা এখন ইতিহাসবিদদের কাছে এক অমূল্য নিদর্শনে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড সম্প্রতি ঐতিহ্য তালিকাভুক্ত এই বাতিঘরের ল্যান্টার্ন কক্ষে সংস্কারের কাজ করার সময় এক জায়গায় দেয়ালের অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করেন। গভীর অনুসন্ধানে সেখানে একটি কাচের বোতল দেখতে পান তিনি। বোতলটি খুলতেই বেরিয়ে আসে দুই পৃষ্ঠার একটি হাতে লেখা চিঠি, যার তারিখ ১৯০৩ সালের ২৯ জানুয়ারি।

চিঠির লেখক ছিলেন জেমস রবার্ট মিচ—হোবার্ট মেরিন বোর্ডের তৎকালীন লাইটহাউস পরিদর্শক। তিনি তার হাতে লেখা সেই চিঠিতে বাতিঘরটির একটি বড় সংস্কার প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। চিঠিতে উল্লেখ রয়েছে, কাঠের সিঁড়ি বদলে লোহার পাকানো সিঁড়ি বসানো হয়েছে, নতুন কংক্রিটের মেঝে তৈরি করা হয়েছে এবং নির্মিত হয়েছে আধুনিক ল্যান্টার্ন কক্ষ।

মিচ আরও লিখেছেন, বাতিঘরের আলোর নতুন চালনা-পদ্ধতি ও সে সময় কর্মরত শ্রমিকদের নাম। পুরো প্রকল্পের ব্যয় ছিল ২ হাজার ২০০ পাউন্ড, যা আজকের দিনে প্রায় ৪ লাখ ৭৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি।

তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের ঐতিহাসিক ঐতিহ্য বিভাগের ব্যবস্থাপক আনিতা ওয়াগহোর্ন বলেন, ‘চিঠিটি বের হওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। এটি যেন অতীত ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য।’

চিঠিটি সংরক্ষণের জন্য তুলে দেওয়া হয় তাসমানিয়ান মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির বিশেষজ্ঞদের কাছে। তারা চিঠিটির আদ্রতা ও কাগজের অবস্থা বিবেচনায় রেখে সতর্কভাবে এটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। ভবিষ্যতে চিঠিটি জনসাধারণের জন্য প্রদর্শনীতে উপস্থাপন করা হবে, তবে এখনো প্রদর্শনীর স্থান নির্ধারিত হয়নি।

প্রসঙ্গত, কেপ ব্রুনি লাইটহাউস প্রথমবার আলো জ্বালে ১৮৩৮ সালে। এরপর দীর্ঘ ১৫০ বছরেরও বেশি সময় ধরে এটি অস্ট্রেলিয়ার অন্যতম দুর্গম ও বিপজ্জনক জলপথে জাহাজ চলাচলে দিকনির্দেশনার কাজ করেছে। ১৯৯৬ সালে বাতিঘরটির কার্যক্রম বন্ধ করে এর পাশেই একটি সৌরচালিত বাতিঘর বসানো হয়।

স্থানীয় ইতিহাসবিদরা বলছেন, ‘এটি সাম্প্রতিক সময়ে লাইটহাউসসংক্রান্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ আবিষ্কার, যা তাসমানিয়ার উপকূলীয় ইতিহাসে এক বিরল সংযোজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১০

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১১

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১২

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৩

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৪

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৫

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৬

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৮

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৯

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

২০
X