কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণপদক

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে তিনটি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। স্বর্ণপদক ছাড়াও ছয়টি রৌপ্যপদক, চারটি ব্রোঞ্জপদক এবং দুটি টেকনিক্যাল পদক রয়েছে। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে ২৬ দেশের প্রায় দেড় হাজার প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের ১৬ সদস্যের দল।

গত ১৬ থেকে ১৯ জানুয়ারি গ্রিসের এথেন্সে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ দলের পক্ষে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেছে ‘রোবট ইন মুভি জুনিয়র’ গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা; ‘রোবট ইন মুভি সিনিয়র’ গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ্ রহমান, প্রপা হালদার এবং মার্জিয়া আফিফা পৃথিবী এবং ‘ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র’ গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।

পাশাপাশি এই প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছে ‘ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র’ গ্রুপে টিম পাই দলের মাহরুজ মোহাম্মদ আয়মান, ‘ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র’ গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, টিম পাই দলের সদস্য মাহরুজ মোহাম্মদ, ‘রোবট ইন মুভি সিনিয়র’ গ্রুপে জিরোথ দলের মিসবাহ উদ্দিন ইনান ও সাদিয়া আক্তার স্বর্ণা, অ্যাফিসিয়েনাদোস দলের মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মাশকুর মালিক মোস্তফা; ‘এআই অটোনমাস ড্রাইভিং সিনিয়র’ গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী।

বাংলাদেশ দলের পক্ষে ব্রোঞ্জপদক অর্জন করেছেন ‘ক্রিয়েটিভ আইডিয়া জুনিয়র’ গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, ‘ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র’ গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান, এক্সফ্যানাটিক দলের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী ও ফাতিন আল হাবীব নাফিস, ‘রোবট ইন মুভি সিনিয়র’ গ্রুপে টেক অটোক্র্যাটস দলের আন নাফিউ, নামিয়া রউজাত নুবালা ও রুবাইয়্যাত এইচ রহমান। এছাড়াও বাংলাদেশ দলের পক্ষে টেকনিক্যাল পদক অর্জন করেছে ‘ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র’ গ্রুপে অটোমেশন ৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে আইসিটি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X